ফের নন্দীগ্রামে ধাক্কা খেলেন শুভেন্দু, বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ ২০০
দি নিউজ লায়নঃ ফের নন্দীগ্রামে ধাক্কা খেলেন শুভেন্দু । অধিকারী পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন এলাকার দীর্ঘদিনের ভাজপা সমর্থক বলে পরিচিত পরিবাররের সদস্যরা। শনিবার নন্দীগ্রামের আমদাবাদ এক অঞ্চলের উপপ্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থককে বিজেপিতে যোগদান করার নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকার বিজেপি নেতা-কর্মী-সহ ২০০টি পরিবার তৃণমূলে যোগ দেয়।
তৃণমূলের দাবি, উন্নয়নে সামিল হতেই দলবদল। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, বিজেপিতে থেকে দুর্নীতি করা যাবে না বুঝেই দলত্যাগ। ভেকুটিয়ায় এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা দীর্ঘদিনের বিজেপি কর্মী আনন্দ মাইতি জানালেন ২০০৭ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। বলেন বিজেপি করার অপরাধে একদিন যাঁরা তাঁর ও তাঁর পরিবারের ওপর হামলা চালাত এখন তাঁরাই বিজেপির এলাকার হর্তাকর্তা বিধাতা।তাঁরা কোনো সম্মান তাঁদের দেন না ।
নানাভাবে তাদের অপমানিত করা হচ্ছে দল থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে ।আরও অভিযোগ করে বলেন এরা সামাজিক উন্নয়নের পরিবর্তে নিজেদের আর্থসামাজিক উন্নয়নকেই বেশি জোর দেয় তাই এলাকার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির হাত শক্ত করতেই তাঁরা এদিন তৃণমূলে যোগদান করলেন।
দলত্যাগী ভাজপা সমর্থক পরিবারের সদস্যদের অভিযোগ শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর দলে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত তারাই সমস্ত পদ দখল করে রয়েছেন যারা প্রথম থেকে বিজেপি করল তাদের কোনো সম্মান নেই দলীয় নেতৃত্ব কে এব্যাপারে জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি তাই বিজেপির নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে তারা তৃণমূলে যোগ দিলেন তাছাড়া বিজেপি যেভাবে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে তার বিরুদ্ধেও এটা তাদের প্রতিবাদ।

Post a Comment